শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সিলেটে ৭ তরুণ-তরুণী আটক, হোটেল সিলগালা

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৬ ১৬:১৮:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
118

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে ৭ তরুণ-তরুণীকে আটককিরেছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেল সিলগালা করে দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে  লালদিঘীরপাড়ের ভাই ভাই হোটেলে এ অভিযান চালানো হয়।


অভিযানে আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮),  লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬),  মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স