সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)‘র অভিযানে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাড়ে ৬১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ৪৮ বিজিবি সুত্র এই তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ী, চিনি, এ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিন এবং বাংলাদেশ হতে পাচারকালে সুপারি, শিং মাছ ও রসুন জব্দ করে।
জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ ৫৫ হাজার ০৮ শত টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




প্রতিদিন প্রতিবেদক



