শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গু.লিতে যুবক নি.হত

  • প্রকাশের সময় : ১০/০৪/২০২৬ ১৬:১২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
157

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।


নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালারটুক গ্রামের বাসিন্দা।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পক্ষ থেকে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ আরও দুইজনকে সঙ্গে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার মাঝামাঝি একটি সুপারি বাগানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় খাসিয়া লোকজন তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক দফা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।


পরে তার সঙ্গে থাকা সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।


বিজিবি জানায়, স্থানীয় সূত্র অনুযায়ী, নিহতসহ তিনজনই পূর্বে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স