শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সিলেটসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

  • প্রকাশের সময় : ০৭/০৪/২০২৬ ১৩:৪৬:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

সিলেটসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। মঙ্গলবার (৭ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


পরবর্তী দুদিনও একই রকম থাকতে পারে তাপমাত্রা। এরপর একদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স