শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৬ ১৭:০১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

চলতি এপ্রিল মাসে দেশে ৬-৮ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) এবং ৩-৪টি তীব্র (৪০- ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬-৮ দিন হালকা/মাঝারি এবং ৩-৫ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


এছাড়াম বঙ্গোপসাগরে ৩-৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১-২টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি