শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
জেলা প্রশাসকের হস্তক্ষেপে জামিন লাভ

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ৩ মাস থেকে জেলে চা শ্রমিক

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২৬ ০০:৪৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
73

মাত্র বিশ হাজার ‍টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় ৩ মাস জেল খাটতে হলো মঙ্গল দাস নামের এক চা-শ্রমিককে। তিনি এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের বিরশা দাসের ছেলে।


পরে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার (১২ মার্চ) জামিন পেলেন তিনি। সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন।


জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো.জাহিন শাকিল ভূইয়া জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মামলায় গত ১৮ ডিসেম্বর মঙ্গল দাসকে আটক করে সিলেট কেন্দ্রীয় কারাগার বন্দরবাজারে প্রেরণ করা হয়।


এরআগে, গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে তিনি মঙ্গল দাসের সাক্ষাৎ পান এবং তার দূরাবস্থা শুনে তাকে মুক্ত করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন । পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের প্রচেষ্টায় তার জামিনে মুক্তির ব্যবস্থা করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স