মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে প্রবাসী দম্পতির ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২৬ ২৩:৩৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
67

সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পক্ষ থেকে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাসিয়া সেতুর উপরে শতাধিক অসহায় ও ভিক্ষুকদের মধ্যে পালেরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী ছবুর আলী ও শিরিন চৌধুরী আলী দম্পতির পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়। তারা প্রবাসে অবস্থান করায় তাদের পক্ষ থেকে এই ইফতার বিতরন করেন চাচাতো ভাই কয়সর আহমদ।


এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না ও কোষাধ্যক্ষ আব্দুছ সালাম।


এই প্রবাসী দম্পতি প্রতি রমজান মাসে এভাবে অসহায় মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগীতা ও ইফতার বিতরণ করে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও তাদের পক্ষ থেকে রমজান উপলক্ষ্যে নগদ অর্থ ও রান্না করা ইফতার বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স