শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে স্থানীয় সরকার নির্বাচনে তুমুল প্রচারণায় বিএনপি-জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২৬ ০৩:৫২:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
88

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিলেটের বিশ্বনাথে বইছে ভোটের হাওয়া। বিশেষ করে উপজেলা পরিষদ ও পৌরসভায় নির্বাচন করতে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের মধ্যে তোড়জোড় চলছে। বিএনপি ও জামায়াতের তৃণমূল পর্যায়ের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ভোটের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন।


ছয় সিটি করপোরেশনে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকে স্থানীয় 

সরকার নির্বাচনে ভোটের মাঠে এমন তোলজোড় শুরু হয়েছে। প্রতিটি দলের মধ্যে এ পর্যন্ত জামায়াত আর জাতীয় পার্টির একক প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে প্রচারণা শুরু করলেও বিএনপির তালিকা লম্বা।


তবে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াত ও জাতীয় পার্টি। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদের জনপ্রিয়তার জানানও দিচ্ছেন। কেউ কেউ পোস্টার ও বিলবোর্ডে আগাম প্রচারও শুরু করেছেন।


উপজেলা পরিষদ: আওয়ামী লীগ বিহীন এবারের স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদে লড়তে আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, উপজেলা জাময়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো.সেবুল মিয়া, উপজেলা বিএনপি নেতা ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক (ঢাকায় ভাইরাল) এমএ রব।


পৌরসভা: বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য কলচেষ্ঠার বিএনপির সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান মো.মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মুমিন খান মুন্না, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ আমির উদ্দিন, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আবুল কালাম।


তবে এদুটি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের মধ্যে দেখা গেছে জাময়াত ও জাতীয় পার্টির থেকে একক প্রার্থী থাকলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মাঠে প্রচারণা চালিয়েছেন। বিএনপি সমর্থীত অনেক প্রার্থীদের মতে এখন মাঠে প্রচারণা করছি তবে দলের সম্মতি পেলে নির্বাচন করবো।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স