শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সিলেটে ভোট কেন্দ্রের সামন থেকে যুবদল নেতা নাবিন রাজা আটক

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৬ ১৫:২৪:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
75

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নবীন চৌধুরীকে আটক করেছে যৌথবাহিনী।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর দর্শন দেউরি এলাকার জালালাবাদ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম তাকে আটক করে নিয়ে যায় বলে সূত্র নিশ্চিত করে।


তাৎক্ষণিকভাবে আটক হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সকাল থেকে ওই ভোটকেন্দ্রের সামনে ছিলেন নেন নাবিন রাজা। 


পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে নাবিল রাজাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম আটক করে তাদের জিপে করে নিয়ে যায়।


সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। 


সিলেট প্রতিদিন / এসআর


Local Ad Space
কমেন্ট বক্স