মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিশ্বনাথে ধানের শীষের জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৬ ১৭:০০:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
81

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ জনসভায় যাওয়ার পথে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ‘বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার নতুন বাজারস্থ ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার শেষ জনসভায় যোগদান করতে রওয়ানা দেন। সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সুহেল আহমদ চৌধুরীর এক স্বজন মোহাম্মদ আলী শিপন।


তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স