সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের এলাকার গ্যাস অন্য জেলায় দেওয়া হয় কিন্তু আমাদের দেওয়া হয় না। এই গ্যাস আমাদের দিতে হবে। এই অঞ্চলের পাথর দিয়ে সারা বাংলাদেশের রাজপথ পিচ ঢালাই হয়। আর গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হয় যেন আন্দামান দ্বীপের মহাল উৎস। আজ লজ্জা লাগে এই ধরনের একটি পটেনশিয়াল এলাকার অবস্থা দেখে। যেখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা রাজস্ব সরকারি তহবিলে জমা হয়, অথচ সেই এলাকাকে বঞ্চিত রেখে তারা অন্য জায়গায় উন্নয়ন করেছে।
তিনি বলেন, বিগত দিনে আমরা টেলিভিশন খুললেই দেখতে পাই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ভাসছে। এবার আমি নির্বাচন করতে এসে দেখলাম উন্নয়ন হয়েছে ঠিকই, কিসের উন্নয়ন হয়েছে-শুধুমাত্র আমি দেখলাম 'মহা গর্তের' উন্নয়ন হয়েছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জের রাস্তাঘাটে যে বিশাল বিশাল গর্ত দেখে মনে হয় যেন এখানে কোনো বিধ্বস্ত কোনো একটি জায়গা।
রোববার (৮ ফেব্রুয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে একটি সমন্বিত আধুনিক সিটিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই তিন উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অবকাঠামোগতভাবে এখনো পিছিয়ে আছে। জাফলং, বিছানাকান্দি ও ভোলাগঞ্জের মতো পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে এই অঞ্চলকে একটি পরিবেশবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি। শুধু জনগণের সহযোগিতা ও দোয়া প্রয়োজন। সিলেটের উত্তর জনপদকে একটি আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তর করা এখন সময়ের দাবি।
কোম্পানীগঞ্জ থানা সদর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, সহ-সভাপতি মাওলানা আশিকুর রহমান, মাওলানা সুহেল আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, এডভোকেট কামাল হোসাইন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাজী সৈয়দ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ হোসাইন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।




প্রতিদিন প্রতিবেদক



