বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নারীরা বেশ্যা না শফিক তুই ক্ষমা চা’ স্লোগানে মিছিল ও ঝাড়ু প্রদর্শন

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৬ ১৪:৪১:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
46

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের ‘পতিতার’ সঙ্গে তুলনা করার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল ও ঝাড়ু প্রদর্শন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র সহসভাপতি হেলেন জেরিন খান ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহানগর নেত্রীরা।


মিছিলে তারা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ‘শফিকের চামড়া তুলে নেবো আমরা’, ‘নারীরা বেশ্যা না শফিক তুই ক্ষমা চা’ এমন নানা স্লোগান দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মধ্যেই গত শনিবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দলটি। জামায়াতের দাবি, দলীয় আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডল হ্যাক করে পোস্টটি করা হয়েছে। ওই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। একই সময়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে জামায়াত।


সিলেট প্রতিদিন / এসআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি