বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে ভূমিকা পালন করতে হবে : ইউএনও অনীক চৌধুরী

  • প্রকাশের সময় : ২৯/০১/২০২৬ ২০:৪৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের সকলকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সচেতন সমাজসহ সাধারণ জনগণকেও এ ব্যাপারে আসতে হবে।


তিনি বলেন, সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরা’র আওতায় আনা হচ্ছে। উপজেলার ১০টি বড় পরিসরের বাজার এলাকায় ইতোমধ্যেই সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ সংযোজন কাজ চলমান রয়েছে। ২/৩ দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা করছি। তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, পরপর আরো ৩টি নির্বাচনের জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি থাকতে হবে।


গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় ইউএনও সভাপতির বক্তব্য রাখছিলেন।


সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর,  মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা থানা ওসির প্রতিনিধি এসআই সাইফুল আবেদিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, লালাবাজার ও জালালপুর ইউপি চেয়ারম্যানদ্বয়ের প্রতিনিধি, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।


সভায় নগরির স্টেশন রোডের কতিপয় ব্যবসায়ী কর্তৃক ফুটপাত দখল এবং ভাসমান হকার কর্তৃক অপরিসর সড়কের অর্ধেক দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।


সভায় উপজেলা এলাকার বিভিন্ন পয়েন্টে হিজড়াদের অবাধ চাঁদাবাজি ও নানা রকমের দৌরাত্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদের অনাকাঙ্খিত আচরণে সামাজিক শৃংখলার বিঘ্ন হচ্ছে বলে তুলে ধরা হয়। এ ব্যাপারে উভয় থানার পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে ইউএনও নির্দেশ দেন।


উপজেলার আওতাধীন মোগলাবাজারের যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ব ইউএনও শিগগিরই বাজার এলাকা পরিদর্শনের আশ্বাস দেন। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি