শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে : শাবিপ্রবি ভিসি

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৬ ২২:৪৩:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
18

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন পিতা-মাতা। তাই শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে পিতা-মাতাকেই অধিক গুরুত্ব দিতে হবে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা অধিক সৌভাগ্যবান যে, ৩২ বছর পূর্বে এখানে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র মত একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়ে ছিলো। দীর্ঘদিন ধরে যারা নিজ এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণের জন্য অসামান্য অবদান রেখে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।


তিনি শনিবার (২৪ জানুয়ারী) বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২৫তম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।


সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে ১০টি ক্যাটাগরিতে উপজেলার ৬৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৩৬ হাজার টাকার নগদ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর শহরের পুরাণ বাজার মাছাহাটা মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২৫তম বৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়। 

ট্রাস্টের প্রয়াত ট্রাস্টিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ট্রাস্টের ট্রাস্টি মাওলানা আশরাফুর রহমান ও ঘোষণাপত্র পাঠ করেন ট্রাস্টের ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন।


বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  গুলজার খান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিরপুরী, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড অফিসার আব্দুল হামিদ, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের এক্সিকিউটিব মেম্বার আবুল হোসেন মামুন, গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাজী রইছ আলী।


এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল মজিদ, বসির উদ্দিন, আব্দুল আজিজ, গৌছ আলী, আলহাজ্ব গৌছ খান, আব্দুল কুদ্দুছ, মাকরাম আলী আফরোজ ডিএল, সিরাজুল ইসলাম, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েল, মাসুক মিয়া, আব্দুন নূর, আজহার আলী, নুরুল ইসলাম, মনির আহমদ, আব্দুল গফুর, সানাম মিয়া আতিক, ফারুক মিয়া, শাহ নুরুল আলম, আলা উদ্দিন, ডাক্তার শানুর আলী মামুন, বাবরুল হোসেন বাবুল, আবুল কাশেম মো. ইয়াহইয়া, নেছার আহমদ, আব্দুল বাছিত বকুল, নাজমুর রহমান, সাহাব উদ্দিন, নুরুল ইসলাম, ফারুক মিয়া, আবুল কালাম, এখলাছুর রহমান, ফজলুর রহমান, রুহেল মিয়া, সায়েস্থা মিয়া, শাহ সাহিদুন নুর ইসলাম, এম. এ মতিন, হরুফ মিয়া, সাজিদ আলী, আব্দুর রব, রফিক মিয়া, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, শেখ হারুনুর রশীদ, আবুল কালাম, এনামুর রহমান, আবুল বাসির খান, আনহার মিয়া, আব্দুল খালিক গাফফার, আব্দুল বাছিত, মিজানুর রহমান প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি