শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৬ ২৩:২৫:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
22

দীর্ঘ প্রতিক্ষার পর সিলেটের মাটিতে পা রাখলেন চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বাসে করে হযরত শাহজালাল (র.) এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন।

নিজেদের প্রিয় নেতাকে দেখার জন্য সড়কের দুপাশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। তারেক রহমানও সবার উদ্দেশ্যে বাস থেকে সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে। দলের কয়েকজন শীর্ষ নেতার সাথে বাসে রয়েছেন সিলেটের মেয়ে ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

জানা যায়, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি। সিলেটে আসার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। পরে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

এর আগে বুধবারয় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি