শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশের সময় : ২০/০১/২০২৬ ১৬:১৭:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
25

সিলেটের বিমানবন্দর রোডের মালনীছড়া এলাকায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন আহমদ (৩২) নামে এক শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।


সোমবার দিবাগত রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুকের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। বিলবোর্ড লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।


এসময় তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক।


আহত হোসাইন আহমদ সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদারপাড়া এলাকার বাসিন্দ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি