শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতি উদ্ধার

  • প্রকাশের সময় : ১৮/০১/২০২৬ ২১:১৪:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
18

সিলেটের শিববাড়িতে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে থাকা একটি হাতি ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (১৮ জানুয়ারি) উদ্ধার করার পর হাতিটিকে চিকিৎসা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা। পরে বন বিভাগের তত্ত্বাবধানে হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া আনা হয়েছিল। শনিবার রাত ১২টার দিকে ঢাকা থেকে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।

রবিবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, দুর্ঘটনার কারণে হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। দীর্ঘক্ষণ খাদের কাদাজলে থাকার কারণে হাতিটি নিস্তেজ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার পর হাতিটি নড়াচড়া করতে পারছে, তবে আঘাতপ্রাপ্ত পেছনের দুটি পা পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, উদ্ধার কার্যক্রম শেষে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি