সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে ক্যামব্রিয়ান কিডস্ ইন্টারন্যাশনাল'র শিক্ষার্থীরাই স্কুলের উদ্বোধক!

  • প্রকাশের সময় : ১২/০১/২০২৬ ০৮:০৪:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
32

শিশুদেরকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে যাত্রা শুরু করেছে ‘ক্যামব্রিয়ান কিডস্ ইন্টারন্যাশনাল’ নামের ইংরেজী মিডিয়াম স্কুল।


রোববার (১১ জানুয়ারী) পৌর শহরের নতুন বাজারস্থ আল-বুরাক শপিং কমপ্লেক্সে এই স্কুলের উদ্বোধন করা হয়।


তবে এই স্কুলের উদ্বোধক ছিলেন কোমলমতি শিক্ষার্থীরা নিজেই। প্রধান অতিথির পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ অতিথি হিসেবে তাদের শিক্ষার্থীদের দিয়ে ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন।


এই স্কুলে ইংরেজি পাঠদানের পাশাপাশি থাকবে ধর্মীয় শিক্ষা দানের সুযোগও। যাতে করে শিশুরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করতে পারেন।


প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন।


অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষক সাদিয়া বেগম ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল দুলাল আহমদ।


ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং শিক্ষক রাহিম আহমদ ও সাবিনা বেগমের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি