সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

  • প্রকাশের সময় : ১০/০১/২০২৬ ২২:৫৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
32

বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার আট ইউনিয়নের ৮টি ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন।


শনিবার (১০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের বিশ্বনাথের গাঁও গ্রামে পুষ্প সৌরভ স্পোটিং ক্লাবের মাঠে খেলার উদ্বোধন করা হয়।


বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ও অর্গানাইজেশনের বাংলাদেশ সমন্বয়ক কমিটির আয়োজিত এই খেলা।


উদ্বোধনী খেলায় টুর্ণামেন্টে দশঘর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়।


উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশের বেলাল মির্জা।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী।


উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।


বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট মিডিয়া এডভাইজার জামির হোসাইনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আব্দুল আহাদ, মোহাম্মদ আলী লিটন এবং জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।


এসময় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল,তারেক আহমদ খজির,ছাইফ উদ্দিন,হেলাল মিয়া,দেলওয়ার হোসেন,ওয়াসিম উদ্দিন,নিজাম উদ্দিন,লিটন আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি