শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৬/০১/২০২৬ ২৩:০৭:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
114

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায়, এলপিজি গ্যাসের মজুদ, মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা আইন) ২০০৯ এর ১০৮ ধারা অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী অপর একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার জরিমানা প্রদান করা হয়।  


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।


এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স