সিলেটের গোলাপগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ হয়।
জানা যায়, গত কয়েকদিন থেকে গোলাপগঞ্জে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় শীত নিবারণের জন্য অসহায় মানুষের হাতে হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল পৌছে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ৪৩০ টি কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।




প্রতিদিন প্রতিবেদক



