মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ফগার মেশিন দিয়ে মশক নিধন

  • প্রকাশের সময় : ৩১/১২/২০২৫ ১৯:৪১:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

গোলাপগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হয়েছে।


বুধবার গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্থানে ঔষধ ছিটানো হয়। এর মধ্যে গোলাপগঞ্জ বাজার, হাসপাতাল, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা পরিষদ, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে ঔষধ স্প্রে করা হয়।


এছাড়াও ডোবা, নর্দমা, খাল সহ যে সব স্থান এডিস মশার প্রজননক্ষেত্র ঐসব স্থানে মশার ঔষধ ছিটানো হবে।


মশক নিধন কার্যক্রমে অংশ নেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি