শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে ১৩টি মাদক মামলার আসামী গ্রে ফ তা র

  • প্রকাশের সময় : ২৫/১২/২০২৫ ২২:৫৬:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
118

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী আয়লাপ আহমদ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আয়লাপ আহমদ গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান এর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স