শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষ, নি’হ’ত ২

  • প্রকাশের সময় : ১৮/১২/২০২৫ ১১:১২:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
69

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন।


বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


এঘটনায় গুরুতর আহত হয়ে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)।


আহত দুজন হলেন-জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম।


পুলিশ জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জের উত্তর গোয়াসপুর পাতুরিয়া নামক স্থানে যাত্রী ছাউনির সামনে গোলাপগঞ্জগামী সিলেট মেট্রো-হ-১১-৬৩৮৭ ও বিপরীত দিক থেকে ছুটে আসা নাম্বার বিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চারজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও সাব্বির মারা যান। আহত জাকির ও আরিফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি