শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে সোস্যাল মিডিয়ায় ষড়যন্ত্র চলছে: ইলিয়াসপত্মী লুনা

  • প্রকাশের সময় : ১৭/১২/২০২৫ ১৯:০৫:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
34

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোস্যাল মিডিয়া (ফেসবুক ও ইউটিউবে) ষড়যন্ত্র মূলক সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমকর্মীরা (মূল ধারার সাংবাদিকরা) এর বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশ করে কঠিন ভূমিকা রাখতে হবে। এতে জনসাধারণ উপকৃত হবেন।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে সিলেটের বিশ্বনাথে বিএনপির দলীয় কার্যালয়ে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা গুলো বলেন।


তিনি আরও বলেন, সাংবাদিকরা দলীয়করণের উর্ধ্বে থেকে নির্ভিক ও সত্য প্রচারে অবিচল থাকতে হবে। সাংবাদিকরা দলীয়করনের সাথে যুক্ত হন তাহলে সত্য প্রকাশে প্রতিবন্ধিকতা তৈরি হয়। বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করেছিল। এমনকি বিচার বিভাগকেও দলীয়করণ করায় বিগত ১৫ বছর আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম।


তিনি আগামী নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, সিলেট-২ আসনে আমাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। এলাকায় মানুষের সাথে কাজ করছি। দেশবাসী জানেন আমার স্বামী এম.ইলিয়াস আলীর সাহসী ভূমিকা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারনে ঈর্শান্বিত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছে। এখন তার অনুপস্থিতিতে এম. ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে সকলের সহযোগিতা চাই। আগামীর নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিশন ঘোষণা করেছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে সেগুলো বাস্তবায়ন করবে। কারণ উন্নয়নের একমাত্র দলই হলো বিএনপি।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী,সাবেক সভাপতি জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক সাধারণ সম্পাদক গৌঁছ খান, যুক্তরাজ্যস্থ নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন প্রমূখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি