বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ‘শব্দকথা হাওর বিলাস’

  • প্রকাশের সময় : ২৭/০৭/২০২৪ ০৬:২৮:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
93

বর্ষা মৌসুমে হাওর নবযৌবনে উদ্যােমরূপে সেজে ওঠে। হাওরে সাথে মিশে আছে মানুষের জীবন জীবিকা ও আবহমান বাংলার লোকজ সংস্কৃতির সুবিশাল ঐতিহ্য। হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের ভাটি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গতকাল শনিবার শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন ‘শব্দকথা লেখক পাঠক ফোরাম’ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের নিয়ে হাওর কেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরার জন্য আয়োজন করেছে ‘শব্দকথা হাওর বিলাস-২০২৪’।


এ আয়োজনে উপস্থিত ছিলেন শব্দকথার অন্যতম উপদেষ্টা উদ্ভিদ বিজ্ঞানী ড. সুভাষ চন্দ্র দেব, নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, কবি জিয়াউর রহমান, কবি এস এম মিজান, প্রভাষক আলমগীর হোসেন চৌধুরী, শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকন, ব্যাংকার সিরাজুল ইসলাম, মিজানুর রহমান শামীম, কবি নূরউদ্দিন, কবি কেইএম তালুকদার তোফায়েল, কবি এম এ মালেক, নারী উদ্যোক্তা এসকে নাহার, এনি দাশ প্রমুখ।


সংগীত পরিবেশ করেন গোপী মহন দাশ, সুর্মি চৌধুরী, ইয়াছিন মাহমুদ, আসিফ আহমেদ। কবিতা আবৃত্তি করেন মীর সুমন, তাসনীমুল জান্নাত, জান্নাতুল নওমি, উম্মে সালমা।


অনুভূতি প্রকাশ করে ড. সুভাষ চন্দ্র দেব বলেন, ‘ভাটি বাংলার জনজীবন ও প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি। ক্ষুদে শিক্ষার্থীদের এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের বিষয়ে জানান দেওয়ার চেষ্টা করেছি।’


শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, ‘হাওর অঞ্চলের জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তরুণদের মাঝে উপস্থাপন করতে আমাদের এই আয়োজন ছিলো। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে হাওর বিলাসের সমাপ্তি হয়।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স