বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে টিসিবি পণ্য পাচ্ছে ৭৬২৫ পরিবার

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ১০:০৮:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সরকারের টিসিবির নতুন ফ্যামিলি কার্ডের আওতায় এসেছেন জৈন্তাপুর উপজেলা ৬ টি ইউনিয়নের ৭৬২৫ টি পরিবার । আসন্ন রমজানকে সামনে রেখে আগামীকাল ২০ মার্চ থেকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য চালু হচ্ছে টিসিবির ‘ফ্যামিলি কার্ড’।

এই কার্ডের মাধ্যমে একটি পরিবার টিসিবির ট্রাক সেল থেকে ভর্তুকি মূল্যে এক প্যাকেটে ১৪ কেজির (তেল, চিনি, ডাল, ছোলা ও পেঁয়াজ) ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন।

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন আমাদের উপজেলায় ১ জন মাত্র ডিলার, সেই হিসাব করে আগামীকাল থেকে শুরু করে একদিন পর পর টিসিবির পণ্য বিক্রয় করার প্ল্যান আছে। কেননা পণ্য সিলেট থেকে এনে উপজেলায় প্যাকেট করতে একটু সময় সাপেক্ষ।

আগামীকাল রবিবার নিজপাট ইউনিয়নের রাজবাড়ি মাঠে সকালে এবং সারিঘাট উত্তর পার মসজিদ সংলগ্ন এলাকায় বিকালে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। যারা টিসিবির কার্ড পেয়েছেন তারা ব্যতিত অন্য কেউ পণ্য কিনতে পারবেন না। এবং এক ইউনিয়নের কার্ডধারী অন্য ইউনিয়নে গিয়ে পন্য কিনতে পারবেন না। প্রথম ধাপে পণ্য বিক্রয়ের সময় একজন কার্ড গ্রহীতা একবার মাত্র পণ্য কিনতে পারবেন।

তিনি আরো বলেন ডিলার বেশি থাকলে একদিনে একাধিক স্থানে বিক্রয় করা যেতো। কিন্তু আমাদের একজন ডিলার থাকায় পর্যায় ক্রমে সকল ইউনিয়নে বিক্রি করতে হচ্ছে। এধাপে একজন গ্রহীতা ২ লিঃ সয়াবিন ২২০, ২ কেজি চিনি ১১০, ২কেজি মসুর ডাল ১৩০ টা কিনতে পারবেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স