বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি মঙ্গলবার

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৯:৫৬:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

আগামী ২২ মার্চ মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

২০ মার্চের মধ্যে পূর্বঘোষিত ৪ দফা দাবী বাস্থবায়ন না হওয়ায় এই কর্মসূচীর ডাক দেন তারা। শনিবার ইউনিয়নের এক জরুরী সভায় এই কর্মসূচী ঘোষণা করা হয়।

এর আগে ২৬ ফেব্রুয়ারী একই দাবীতে কদমতলী টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন তারা। এছাড়া ৫ মার্চ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে ৪ দফা দাবীতে স্মারকলিপি দেন তারা।

সেই স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে তাদের দাবী বাস্থবায়ন না হলে ২১ মার্চ থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দিয়েছিলেন তারা।

তাদের ৪ দফা দাবী হলো:

(১) সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে।

(২) ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে।

(৩) নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সাথে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করতে হবে।

(৪) সরকারী খাস জমিতে গাড়ী পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স