বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

নবীন শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত শাবি

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৮:৩৬:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

আগামী রোববার (২০ মার্চ) ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নবীনবরণ আয়োজনে সব ধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

ওইদিন দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিট ও দুপুর দুইটায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ মার্চ) আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, করোনার কারণে এক বছর বিরতিতে অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২০-২১ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার দিকে। অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করতে বিভিন্ন উপ-কমিটি কাজ করে যাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করবে বলে উল্লেখ করেন তিনি।

আয়োজক কমিটি সূত্র জানায়, রোববার মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে স্থাপিত নিজ নিজ বিভাগের বুথ থেকে আইডি কার্ড, ডায়েরি, ক্লাস রুটিনসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করতে হবে। তবে কোন কারনে নবীনবরণে উপস্থিত না থাকতে পারলে পরবর্তীতে নিজ নিজ বিভাগীয় অফিস থেকে তা সংগ্রহ করতে পারবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স