শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

জঙ্গি সন্দেহে আটক ১১

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ১২:৪৫:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালিশপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৬।

আজ শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত জানাননি তিনি। এ নিয়ে দুপুরে প্রেস ব্রিফিং করবে র‌্যাব।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০ জনকে আটক করা হয়।

এ ছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স