পবিত্র শবের বরাত উপলক্ষ্যে মুসলিম উম্মাহর একাত্মতা, ইহকাল-পরকালের শান্তি ও দেশের কল্যাণ কামনা করে সিলেটের সকল মসজিদে মোনাজাত করা হয়েছে।
এছাড়াও বাদ আছর অধিকাংশ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন মসজিট কমিটির নেতৃবৃন্দ।
মহামানিত্ব এ রাত উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে ভীড় জমাচ্ছেন ভক্তবৃন্দরা। জিয়ারত শেষে মোনাজাতে ভক্তবৃন্দরা গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে রহমত কামনা করেন।
‘হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নাও। পরওয়ারদিগার, আমাদের ইমানকে রক্ষা করো, আমাদের অন্তরের ভালো কাজগুলো মঞ্জুর করো। হে রাহমানির রাহিম, সকল বিপদ মুক্ত করে দাও, সারা দুনিয়ায় রহমত প্রেরণ করে দাও।’ বিনম্র কণ্ঠে দুনিয়া ও আখিরাতের মালিক মহান আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে এভাবেই প্রার্থনা করছিলেন মসজিদের ইমাম ও খতিবগন।
সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মসজিদ ছাড়াও বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট মসজিদ, আল মারজান মসজিদ, আম্বরখানা মসজিদ সহ সকল মসজিদে মোনাজাত করেছেন ইমাম ও খতিবগণ।




প্রতিদিন প্রতিবেদক



