সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

গোলাপগঞ্জে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, জরিমানা

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২২ ০৬:৪০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

গোলাপগঞ্জে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

এসময় ৫টি গরুর মাংসের দোকানকে মোট ৮হাজার ৫শত টাকা করা হয়। অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবির।

জানা যায়, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে বিভিন্ন গরুর মাংসের দোকানে ৮০০টাকা করে গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়ার যায়।

এর পরিপেক্ষিতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মাংসের দোকানকে মোট ৮হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও আরো ২জন মাংসের দোকানকে সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ স্যানিটারি ইন্সপেক্টর ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স