সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নগরীর ঐতিহ্যবাহী মাছিমপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে দেশ, জাতি ও দেশে-বিদেশে অবস্থানরত দেশের সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে সারা দেশের ন্যায় উন্নয়নের ছোঁয়া পবিত্র নগরীতেও অব্যাহত রয়েছে। নগরীর উন্নয়নে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মহোদয় অগ্রণী ভূমিকা পালন করছেন। যেহেতু সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হয়েছে সেহেতু আগামীতে উন্নয়নের পরিধি প্রতিটি ওয়ার্ডে আরও সম্প্রসারিত হবে। সেক্ষেত্রে এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। সেজন্য আপনাদের দোয়া চাই এবং দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
শুক্রবার (১৮ মার্চ ) নগরীর ঐতিহ্যবাহী মাছিমপুর জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।
এসময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইলিয়াস আহমেদ জুয়েল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কাউন্সিলর মোস্তাক আহমেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মকবুল হোসেন, সিলেট চেম্বারের সহ-সভাপতি হাজী মোঃ আতিক হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লস্কর জুয়েল, আরিফ হোসেন আকিব অপু, মোঃ আমির হোসেন, আবুল হোসেন, শওকত আলী, বেলাল আহমদ, আজির উদ্দিন, সেলিম আহমদ, ইদ্রিস আলী, শামছু মিয়া, আনোয়ার হোসেন শিপলু, জামাল পাশা, মোঃ আলী হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ৷




প্রতিদিন ডেস্ক



