রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে গোলাপগঞ্জ পৌর আ’লীগের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০২:৩৪:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে  শ্রদ্ধা নিবেদন করেছে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাদেক আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, ইমরুল হানিফ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হেলাল আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মালেক আহমদ, সুমন আলী, আছমান আলী, গিয়াস উদ্দিন, জিয়া আহমদ, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম জুবেদ।

উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, আফজাল হোসেন আক্তার, জামিল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর, পৌর ছাত্রলীগ নেতা সাজন আহমদ, রাসেল আহমদ, ফাহাদ আহমদ, আমান আহমদ, পমুরাদ আহমদ ছামি, রাহেল আহমদ, পিংকু মালাকার, জুমন আহমদ, আবীর হোসেন, সহ পৌর আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স