রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মৌলভীবাজারে সিএনজি’র অতিরিক্ত ভাড়া বন্ধে মাঠে কাউন্সিলরা

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০২:২৮:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গতকাল মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে সিএনজি’র ভাড়া বেশী নেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে অভিযোগের পেক্ষিতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নির্দেশে ৪নং ওয়ার্ড কাউন্সিলার সালেহ আহমদ পাপ্পু ও ৫নং ওয়ার্ড কাউন্সিলার ফয়সল আহমদ সরেজমিনে গিয়ে সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলেন এবং চৌমুহনা থেকে কুসুমবাগের সিএনজি ভাড়া যাতে কোনভাবেই ৫ টাকার অধিক না নেওয়া হয় সেটার জন্য অনুরোধ জানান।

এই বিষয়ে জানতে চাইলে ৪নং ওয়ার্ড কাউন্সিলার সালেহ আহমদ পাপ্পু জানান, বিভিন্ন অযুহাত দেখিয়ে সিএনজি ড্রাইভাররা ইচ্ছেমত ভাড়া নিচ্ছিল৷ এরকম বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসে। আজকে আমরা সরেজমিনে গিয়ে তাদের ভালভাবে বলে এসেছি। এরপর যদি তারা তা না মানে তাহলে এই রোডে সিএনজি বন্ধু করে দেওয়া হবে বলেও উল্লেখ্য করেন তিনি।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স