সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী ও পরিবারের সকলের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বাদ যোহর কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।
এসময় সিলেট জেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



