রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ডিএনএ টেস্টের রেজাল্ট পেলে হারিছ চৌধুরীর পরিচয় শনাক্ত হবে

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ১১:৪৮:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পরিচয় শনাক্তের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, ডিএনএ নমুনা পরীক্ষার রেজাল্ট পেলেই হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্ত হবে।

জানা যাবে মাহমুদুর রহমান নামে মারা যাওয়া ব্যক্তি হারিছ চৌধুরী কিনা। গতকাল মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০২১ সালের ৩রা সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান হারিছ চৌধুরী। প্রায় ১১ বছর তিনি মাহমুদুর রহমান নামে ঢাকার পান্থপথে আত্মগোপনে ছিলেন। ৪ঠা সেপ্টেম্বর মাহমুদুর রহমান নামেই সাভারের বিরুলিয়ার কমলাপুর খাতামুন্নাবিয়্যান মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়। হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়ে প্রথম প্রমাণ সহ রিপোর্ট প্রকাশ করে দৈনিক মানবজমিন।

গত ৬ই মার্চ দৈনিক মানবজমিনে ‘হারিছ নয়, মাহমুদুর রহমান মারা গেছেন’ এই শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী রিপোর্ট নিয়ে ব্যাপক আলোচনা হয় দেশ-বিদেশে।।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স