সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

‘উচ্চ পর্যায়ের’ সংলাপে বাংলাদেশ-সৌদি আরব

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ১২:১১:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ সংলাপে বসেছে বাংলাদেশ ও সৌদি আরব।

বুধবার (১৬ মার্চ) সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া এই ‘রাজনৈতিক পরামর্শ সভায়’ সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

যৌথ পরামর্শ সভায় বসার আগে সেখানেই একান্ত বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় আলোচনায় বিনিয়োগসহ অবধারিতভাবে সৌদি আরবের শ্রম বাজার নিয়েও আলোচনা হবে।

উচ্চ পর্যায়ের সংলাপ শেষে বুধবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরানীগঞ্জে নির্মাণ হতে যাওয়া আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

বুধবার বিকেলেই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ফয়সাল বিন ফারহানের।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স