জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, আলোকিত সিলেটের রুপকার, অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা-সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে ধোপাদিঘীরপাড়স্থ তাঁর হাফিজ কমপ্লেক্সের বাসায় ছু্ঁটে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
মঙ্গলবার (১৫ মার্চ) অধ্যাপক জাকির হোসেন ঢাকা থেকে সিলেটে ফিরে সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাঁর বাসায় যান। সেখানে তিনি অর্থমন্ত্রীর সান্নিধ্যে কিছু সময় কাটান। উনার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। দীর্ঘদিন পর তিনি সফল এই ব্যক্তিত্বের কাছ থেকে দোয়া চাওয়ার সুযোগও পান।
তিনি দোয়া করেন, পবিত্র নগরী সিলেটের অতি প্রিয়জন গর্বিত এই মহান মানুষকে যেন মহান আল্লাহপাক নেক হায়াত দান করেন। পাশাপাশি তিনি যাতে সুস্থ থাকেন এবং তাঁর শেষ স্বপ্নটি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মাধ্যমে পূরণ হয় সেই প্রত্যাশাও করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। মুখ দিয়ে কোন খাবার নিতে পারছিলেন না। ফলে তার শারীরিক অবস্থার দিনদিন অবনতি হচ্ছিলো। এ অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১ টায় বনানীর বাসা থেকে সাবেক এই অর্থমন্ত্রীকে ঢাকার গ্রীন রোড এলাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার ফলে তিনি কিছুটা সুস্থ হলে তাকে ঢাকাস্থ বাসায় নেওয়া হয়।
পরে ১৪ মার্চ তিনি নিজ ভূমি সিলেটে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন।




প্রতিদিন ডেস্ক



