সিলেটের কোম্পানীগঞ্জে ৮২ বোতল ফেনসিডিল সহ জবি উল্লাহ (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৬টা ৫০ মিনিটের সময় স্থানীয় চানপুরবস্তি রিদয় মিয়ার দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি দক্ষিণ ঢালারপার গ্রামের আব্দুর রহিমের পুত্র। পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,আজিজুর রহমান,এ,এস আই, মোফাজ্জল হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির বিরোদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে, এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



