শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ইসলামী আন্দোলন শাহপরাণ পূর্ব থানা শাখার দাওয়াতী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ১১:২৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরাণ (পুর্ব ) থানা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে পীর সাহেব চরমোনাই ঘোষিত দাওয়াতী মাস উপলক্ষে শাহপরান গেইটে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি কে এম ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম এমদাদুল হক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান।

সভায় বক্তারা বলেন, দেশ আজ কঠিন সময় পার করছে, জনগনের জীবন আজ নাবিশ্বাস। দিন দিন দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে মানুষ আজ দিশেহারা। বক্তারা আরো বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলে সকলের উপস্থিত থাকার আহবান করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স