শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বালাগঞ্জে মৎস্যচাষ প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৯:৪৯:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

বালাগঞ্জ উপজেলা মৎস্য খাতে এগিয়ে যাচ্ছে। মৎস্য উন্নয়নে বিশ্ব তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে। এর অংশীদার বালাগঞ্জ ও। দেশে এ খাতের জিডিপিতে বালাগঞ্জ মৎস্যখাত ভূমিকা রাখছে। বিগত দিনের তুলনায় মৎস্য চাষে ব্যাপক মানুষ অগ্রসর হচ্ছে। 

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২০২১-২২ আর্থিক বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় দু 'দিনব্যাপী উপজেলার মৎস্যচাষীদের প্রশিক্ষণের সমাপনী দিনে এসব কথা বলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিলেট জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক আরিফ হোসেন, উপ-প্রকল্প পরিচালক দ্বিজরাজ বর্মন।

মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আঠারো জন আডি/এফএফ'দের কার্প নার্সারি, পাংগাস ও পাবদা, গুলশা, টেংরা চাষ প্রদর্শনী স্থাপন বিষয়ক প্রশিক্ষণের (১ম পর্ব) সমাপনী দিনে আরো বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মো. শামসুল হক, সাংবাদিক জাগির হোসেন, ক্ষেত্রসহকারী শিল্টু লাল দাস, লীফ আশীষ দাম, আমীর আলী প্রমুখ।

উল্লেখ্য, প্রশিক্ষণের পূর্বে ২০২১-২২ আর্থিক সালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আয়োজনে শোভাযাত্রা অনুষ্টিত হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স