শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বালাগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৯:৩১:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

বালাগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা দিবস পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন  বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। আলোচনায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. এমএ মতিন, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, সেনেটারি আবুল খায়ের মো. সামসউদ্দিন প্রমুখ। 

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) সুমাইয়া ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, পিআইও প্রীতি ভুষন দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক জাগির হোসেনসহ অন্যন্যরা।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স