বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

কুলাউড়া পৌর এলকায় উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৬:৫৭:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

কুলাউড়ায় জনস্বার্থে ও জনপ্রয়োজনে মূল সড়ক ও দক্ষিণ বাজারের অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানে পৌরসভা আইনে অবৈধ দখলকারীদের থেকে ১৩' হাজার  টাকা অর্থদন্ড আদায় করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে কুলাউড়া পৌরসভার উদ্যোগে পরিচালিত অভিযানে সহায়তা করে উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা পুলিশ।

জনদুর্ভোগ লাঘব, স্কুলগামী শিক্ষার্থী অভিভাবকদের নিরাপদে চলাচলের ব্যবস্হাসহ কুলাউড়া পৌরবাসীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়,পুলিশ পরিদর্শক (তদন্ত)  আমিনুল ইসলাম, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স