বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনা: আহত ৫

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৩:৩৩:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

কুলাউড়া -সিলেট সড়কের ফেঞ্চুগঞ্জ হযরত শাহমালুম মাজারের পার্শ রাস্তা মেডিকেল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুলাউড়া থেকে আজ সকালে মাইক্রোবাসে করে সিলেটের উদ্দেশ্য রওনা দেন যাত্রীরা। পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে। এতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা বাবাকে রিসিভ করতে যাওয়া আহমাদুল হাসান সহ আরো চার জন আহত হোন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স