বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ সেমিনার শুরু

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৩:১৪:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার হাব’ শুরু হয়েছে।

ব্রাকের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রোগাম শুরু হয়।

প্রতিষ্ঠানটির এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার মৌসুমী দে জানান, এবারের প্রোগাম দু’ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রোগ্রামের প্রথম পর্বে সকাল ১০টা থেকে শুরু হয়।

সকালের পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন।

এদিকে দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু হবে দুপুর ২টা থেকে।

এতে ক্যারিয়ার হাব সম্পর্কে প্রেজেন্টেশন করবেন ব্রাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন ইউনিসেফ বাংলাদেশের কাউন্ট্রি রিপ্রেজেনটেটিভ শেলডন ইয়েট। জেনারেশন আনলিমিটেডের সিইও ড. কেবিন প্রে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স