সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সওকত আলীর মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ০১:৩৯:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সহ তাঁতী বিষয়ক সম্পাদক সওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১২ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, সওকত আলী ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেঁচে থাকবেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম সওকত আলীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স