বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১১:২১:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে ওসি (তদন্ত) কবির হোসেন ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলো- উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত গুণই মদনমুরদ গ্রামের মৃত তোরাব উল্লাহর পুত্র নিজাম উদ্দিন (৪৫), বিথঙ্গল গ্রামের (গোয়ালহাটি)’র ওমর কাজীর ছেলে জুয়েল কাজী (২২), দেওয়ান দিঘির পূর্বপাড়ের আবু মুসা মিয়ার পুত্র শুভ মিয়া (২৭) ও জাতুকর্ণপাড়ার কিম্মত আলীর ছেলে ইকবাল মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স