মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১১:১৩:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিসিকের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গুলজার খান, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহমেদ আফজল সিরাজ পাবেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শিপ্রা রাণী রায়, বিধান রঞ্জন কর, মোঃ আব্দুল কাইয়ুম, ডালিয়া শাহানা, দীপ্তা দে, প্রশান্ত কুমার পাল, সহকারী শিক্ষক দীপংকর রায়, খালেদা বেগম, বুশরা খানম, মোশররফ হোসেন, মাছুম আহমদ, সৈয়দ নাছিম আহমেদ, আব্দুল বাছিত তরফদার প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স