শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সিলেটে উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১০:০১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও এটুআই প্রোগ্রামের সহযোগীতায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি এটুআই’র যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। 

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায়ের পরিচালনায়  ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন এটুআই’র যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব (মন্ত্রী পরিষদ) মো. সাইফুল ইসলাম, এটুআই উপসচিব দৌলতুজ্জামান খান, উপ-সচিব ও কনসালট্যান্ট মোহাম্মদ শামছুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই’র প্রতিনিধি দলের সহকারি কমিশনার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন।

এছাড়াও আরো প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স